কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে শুভেন্দুর ছবি দিয়ে পোস্টার ।

এশিয়ার বৃহত্তম কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বিভিন্ন জায়গায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি ও ফোন নাম্বার দিয়ে পোস্টার পড়ল । আর সেই পোস্টারে লেখা আছে শ্রমিক বঞ্চনার কথা । শ্রমিকদের বেতন বৃদ্ধি না হওয়া । শ্রমিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে । আর এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরের শ্রমিকদের মধ্যে। পোস্টারে এও লেখা আছে , শ্রমিকরা যদি শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকে তাহলে তিনি ম্যানেজমেন্ট এর সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি-দাওয়া পাইয়ে দেওয়ার চেস্টা করবেন । তবে এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি । কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার অপু মজুমদার জানিয়েছেন কোলাঘাট তাপবিদ্যুৎ কর্তপক্ষ সব সময় শ্রমিকদের পাশে আছে । তবে তিনি পোস্টার এর বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube