এটিএম আব্দুল্লা চাঁপাপুকুর অঞ্চল তৃণমূল সম্বর্ধনা ও কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে নিয়ে এলেন । বললেন, কিছু কিছু নেতারা কিছু মানুষের টিকিটের জন্য সুপারিশ করে পচানোর চেষ্টা করছেন , ‘অন্যকে পচিয়ে নিজের জায়গাটা পাকা করার চেষ্টা করছেন । আমি দায়িত্ব নিয়ে বলছি যে নামগুলি নিয়ে সুপারিশ করতে আসছেন তারা কেউ টিকিট পাবেননা দায়িত্ব নিয়ে বলছি । যারা নিজের দলের নেতাদের নিন্দা মন্দ করে পচানোর চেষ্টা করে নিজের পথ পাকা করার চেষ্টা করছেন বা টিকিটের জায়গা পাকা করছেন আমরা তাদেরকে শনাক্ত করছি যাতে তারা টিকিট না পায় । আগামীতে যাতে দলে গুরুত্ব না পায় সে ব্যবস্থা করব ।’ এমনটাই হুঁশিয়ারি দিলেন উত্তর বিধানসভার চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক এটিএম আব্দুল্লা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

