নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার যুবরাজ নামছেন বিশ্বকাপে। লুসেল স্টেডিয়ামে সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয় ম্যাচ শুরু। ব্রাজিল-আজেন্টিনা মাঠে নামা মানেই বাঙালির আসল বিশ্বকাপ শুরু। এবার কিন্তু শুধু মেসি নির্ভরতা নয়, এবার অনেক বেশি শক্তিশালী আর্জেন্টিনা। বিশেষজ্ঞরাও বলছেন, এবার কিন্তু কাপ জিততে পারেন মেসিরা। ফুটবলের যুবরাজ সব পেয়েছেন, বিশ্বকাপটা যে পাননি। তাঁর শেষ বিশ্বকাপে সুবর্ণ সুযোগ। প্রথম হার্ডল সৌদি আরব।
র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে একেবারেই শৈথিল্য দেখাতে নারাজ লিওনেল স্কালোনি। সৌদিকে গুরুত্ব দিয়ে তিনি জানিয়েছেন, ‘আমরা জানি সৌদি আরব শক্তিশালী দল। টেকনিক্যালি খুব ভাল। গতিময় ফুটবলার আছে। ওরা আমাদের সমস্যায় ফেলতে পারে। সৌদিকে উড়িয়ে দিতে তাল ঠুকছে মেসি-দি মারিয়ার লা আলবিসেলেস্তে। অন্যদিকে আগের বিশ্বকাপে প্রথম ম্যাচে রাশিয়ার কাছে ৫ গোল হজম করতে হয়েছিল সৌদিকে। এবার তাদের প্রথম ম্যাচে আরও কঠিন প্রতিপক্ষ। তবে সেরা ফুটবলার আল শেহরিকে ঘিরে তাদের স্বপ্ন জমাট বাঁধছে। মেসিদের ধাক্কা দেওয়ার স্বপ্নে বুঁদ সৌদি আরব।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

