নিউজটাইম ওয়েবডেস্ক : কাপযুদ্ধের শুরুতেই মুখ থুবড়ে পড়লো কাতার। বিশ্বকাপের প্রথম ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিলো ইকুয়েডর। গ্ল্যামার, প্যাশন, বৈভবের বিশ্বকাপ। তার ওপর পাহাড় প্রমান বিতর্কের চাপ নিয়েই শুরু হয়েছে কাতার বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠানে চেষ্টা থাকলেও তেমন মন কাড়ার মশলা চোখে পড়েনি। আয়োজক দেশের ফুটবলেও ঝাঁঝ চোখে পড়লো কোথায়? গতি, পাসিং সবেতেই টেক্কা দিলো ইকুয়েডর।
জোড়া গোল ভ্যালেন্সিয়ার। প্রথমটা পেনাল্টি থেকে।। দ্বিতীয় গোল নিখুঁত হেডে। কপাল ভালো থাকলে হ্যাটট্রিক ও পেয়ে যেতেন। কিন্তু শুরুতেই বাতিল হলো ওঁর গোল। কাতারে কাতারে কাতার সমর্থক খালি হাতেই বাড়ি ফিরলেন। আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছেন ওঁরা। কোটি কোটি টাকা ইনভেস্ট হয়েছে। কিন্তু মূল স্রোতে নিজেদের চেনাতে গেলে অনেক কাঠ খড় পোড়াতে হবে পেট্রো মানির দেশ কে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

