নিউজটাইম ওয়েবডেস্ক : গতকাল পঞ্চভূতে বিলীন হয়েছে ঐন্দ্রিলার নশ্বর দেহ।থেমে গিয়েছে ঐন্দ্রিলার দীর্ঘ লড়াই।অবশ্য শুধু তিনি একা নন, ঐন্দ্রিলার সঙ্গে লড়েছে তাঁর পরিবার-প্রেমিক-বন্ধু। জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে, একা ঐন্দ্রিলার ‘সব্য’।এ লড়াই তো সব্যসাচীরও।কথা দিয়েছিলেন, ঐন্দ্রিলাকে যে হাতে হাসপাতালে নিয়ে গিয়েছেন, সেই হাতেই ফিরিয়ে নিয়ে যাবেন বাড়িতে। তা আর হল না। বিদায় জানাতে হল ভালোবাসাকে।ঐন্দ্রিলার শেষ বিদায়ে একেবারে থম মেরে গিয়েছিলেন সব্যসাচী।
ফেসবুক থেকে আগেই সরিয়ে নিয়েছেন ঐন্দ্রিলাকে নিয়ে লেখা সমস্ত পোস্ট। সরিয়ে নিয়েছেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট।তাঁদের কাছের বন্ধু সূত্রে খবর, আর কোনওদিন ঐন্দ্রিলাকে নিয়ে ফেসবুকে কিছু লিখবেন না সব্যসাচী। সঙ্গিনীর শেষ মুহূর্তে, স্তব্ধ হয়ে বিদায় জানিয়েছেন তিনি। ঘি মাখিয়েছেন নিজের হাতে।ঐন্দ্রিলার পায়ে এঁকেছেন চুম্বন। শেষ চুম্বন। ভালোবাসার চুম্বন। বিদায়ের চুম্বন। আরও বেশি করে সঙ্গে থেকে যাওয়ার চুম্বন। ভাঙেননি মৌনতা।হয়তো এই নৈশ্যব্দেই বহন করে যাবেন নিজের ভালোবাসা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

