নিউজটাইম ওয়েবডেস্ক : জীবন-মরণের দীর্ঘ লড়াই শেষ হল আজ। চির ঘুমের দেশে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বিগত ২০ দিন হাসপাতালের বেডে শুয়ে খুব লড়েছেন তিনি। প্রথমে ব্রেইন স্ট্রোক, তারপর হার্ট অ্যাটাক হয় তাঁর। তবুও সকলে আশায় ছিলেন মিরাকেল ফিরিয়ে আনবে ঐন্দ্রিলাকে। কিন্তু শেষ রক্ষা হল কই! গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অন্তত ১০ বার হার্ট অ্যাটাক হয় তাঁর। আর বাঁচানো যায়নি তাঁকে।
আজই আর কিছুক্ষণ পরে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হবে। বিকেল ৪টের পর হাওড়ার নারায়ণা হাসপাতাল থেকে ঐন্দ্রিলার নিথর দেহ নিয়ে যাওয়া হবে কুঁদঘাটে তাঁর বাড়িতে। তারপর সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে। কেওড়াতলা মহা শ্মশানে আজই ঐন্দ্রিলার শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যেই হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা।তাঁর সহকর্মীরাও আসতে শুরু করেছেন হাসপাতালে। জীবন-মরণের সীমানা ছাড়ায়ে ভালো থাকুক ঐন্দ্রিলা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

