কেজরীওয়ালের শপথে আমন্ত্রণ পেলেন না কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক নেতা

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের দিল্লির মসনদে বসতে চলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল। কিন্তু ১৬ তারিখের কেজরীওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানেও এবার চমক দিতে চলেছে আপ। রবিবারের ওই শপথ গ্রহণে অনুষ্ঠানে কোনও রাজনৈতিক দলের নেতা ও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানাবে না আপ। আপ নেতা গোপাল রায় এদিন দৃঢ় ভাবে জানান দিল্লির রামলীলা ময়দানে অরবিন্দ কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ করা হবে না। আমন্ত্রণ পাচ্ছেন না কোনও রাজনৈতিক নেতা ও মুখ্যমন্ত্রীরা।

গত ৮ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৭০ টি বিধানসভা আসনের মধ্যে ৬২ আসনে জিতে ফের ক্ষমতা দখল করে আপ। পাশাপাশি এরপর বুধবার সকালেই নিজস্ব বাসভবনে নবনির্বাচিত বিধায়কদের সাথে বৈঠক করেন কেজরিওয়াল। ইতিমধ্যে বিধায়করা তাকে আইনসভায় দল নেতাও নির্বাচিত করেছেন বলে জানা যাচ্ছে। এর আগে কেজরিওয়াল লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের সাথেও দেখা করেছিলেন বলেও জানা যায়। তার সঙ্গে প্রায় ১৫ মিনিটের বৈঠকও হয় তার। রাজনৈতিক খবর সমাজবাদী পার্টি বিএসপি বিজেডি আরজেডি ওয়াইএসআর কংগ্রেস টিআরএস জেডিএস ডিএমকে এআইএডিএমকে এআইএমআইএম বিজেপি তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম আম আদমি পার্টি শিবসেনা সমাজবাদী পার্টি বিএসপি বিজেডি আরজেডি ওয়াইএসআর কংগ্রেস টিআরএস জেডিএস ডিএমকে এআইএডিএমকে এআইএমআইএম বিজেপি তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম আম আদমি পার্টি শিবসেনা সমাজবাদী পার্টি বিএসপি বিজেডি আরজেডি বহাল থাকছে পুরনো মন্ত্রীসভা

সূত্রের খবর, অরবিন্দ কেজরিওয়াল সম্ভবত তার আগের সরকারের মন্ত্রি পরিষদই ধরে রাখতে চলেছেন। নতুন আপ সরকারে মণীশ সিসোদিয়া, রাজেন্দ্র পাল গৌতম, সত্যেন্দ্র জৈন, কৈলাশ গহলট, গোপাল রায় এবং ইমরান হুসেনকে বহাল রাখার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube