নিউজটাইম ওয়েবডেস্ক : বছরের শুরু থেকেই দফায় দফায় ব্যাংক ধর্মঘটের জেরে নাজেহাল সাধারণ মানুষ। গত ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারির দু’দিনের ব্যাংক ধর্মঘটের জেরে সাধারণ মানুষের ভোগান্তির স্মৃতি এখনও টাটকা। তার মধ্যে আগামী মাসে ফের ব্যাংক ধর্মঘটের ডাক দিল ব্যাংক কর্মী সংগঠনগুলি। মার্চের দ্বিতীয় সপ্তাহে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। যার জেরে বহু ব্যাংক এবং এ টি এম টানা পাঁচ দিন বন্ধ থাকার আশঙ্কা। আগামী মাসে সাধারণ মানুষকে ফের দুর্ভোগের মধ্যে পড়তে হতে পারে।
ব্যাংক কর্তৃপক্ষ কর্মচারীদের দাবি না পূরণ না করলে ফের ধর্মঘটের পথে যাওয়া হবে বলে আগেই হুমকি দিয়েছিল তারা। এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধি নিয়ে আই বি এ -র সঙ্গে ট্রেড ইউনিয়নগুলির নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই শনিবার অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া জানিয়ে দিল, এই আলোচনা ভেস্তে যাওয়ায় আগামী ১১ মার্চ থেকে ১৩ মার্চ তারা ফের ধর্মঘটের পথে নামছে। ১১ মার্চ বুধবার। ফলে শেষ পর্যন্ত ট্রেড ইউনিয়নগুলির ডাকে ধর্মঘট হলে শুক্রবার পর্যন্ত ব্যাংকের কাজকর্ম বিপর্যস্ত হওয়ার আশঙ্কা। এ দিকে, রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে শনিবার ব্যাংক বন্ধ থাকে। আর রবিবার সাপ্তাহিক ব্যাংক বন্ধের দিন। ফলে ১১ মার্চ থেকে তিন দিনের প্রস্তাবিত ধর্মঘট হলে টানা ৫ দিন ব্যাংক বন্ধ থাকার আশঙ্কা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

