নিউজটাইম ওয়েবডেস্ক : প্রাইমারি স্কুলে খসে পড়ছে পলেস্তারা , স্কুল বিল্ডিং এর চারিদিকে ফাটল। যে কোনো সময় ভেঙে পড়তে পারে স্কুলের ক্লাসরুম। এই অবস্থায় বাঙ্গিটোলা স্কুলের ঘটনার আতঙ্ক নিয়ে ক্লাস করছেন পড়ুয়ারা। এমনই শোচনীয় অবস্থা মালদহের চাঁচল ২ নং ব্লকের নেহালপুর প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলের জরাজীর্ণ দুর্দশার কথা স্বীকার করে নিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। দ্রুত স্কুল সংস্কারে দাবি জানিয়েছেন পড়ুয়ারা।
চাঁচোল ২ নং ব্লকের ভাকড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে নেহালপূর প্রাথমিক বিদ্যালয় । এই প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীর সংখ্য শতাধিক। শতাব্দী প্রাচীন প্রাইমারি স্কুল দীর্ঘদিন ধরে বেহাল, স্কুলে দেওয়ালে ধরেছে ফাটল, বেরিয়ে এসেছে লোহার রড। দেওয়ালের এমনই অবস্থা, যে যখন তখন ভেঙে পড়তে পারে।আগাছা ও কচুরিপানায় ঢেকেছে স্কুল। এসবের মাঝেই কার্যত দিনের পর দিন ক্লাস করছে একশোর বেশি পড়ুয়া।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

