নিউজটাইম ওয়েবডেস্ক : পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা। অস্ত্র উদ্ধার হল ভাঙড়ের কাশীপুর থানা এলাকা থেকে। শনিবার রাতে কাশীপুর থানার উত্তর স্বরূপ নগর এলাকা থেকে পাঁচটি বন্ধুক ও তিনটি কার্তুজ উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই সাফল্য।
ঘটনায় আশিক আজম গাজী নামের এক আগ্নেয়াস্ত্র ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র বিক্রির জন্যই সে এলাকায় এসছিল বলে পুলিশ সূত্রের খবর। ধৃতের কাছ থেকে একটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনার সাথে আর কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত করতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

