দেরাদুনে ঘুরেত গিয়ে প্রাণ হারাতে হল এক বাঙালি বধূর । মৃতার নাম দীপাঞ্জনা ব্যানার্জি । পেশায় তিনি ছিলেন একজন ইনকাম ট্যাক্স অফিসার, বয়স ৩৫ ও তার স্বামীর নাম তীর্থ ব্যানার্জি। বাড়ি কসবার ৪২/১০৯ বেদিয়া ডাঙ্গায়। পরিবার সূত্রে জানা যাচ্ছে গত ৫ তারিখ নিজের স্বামী এবং সন্তানকে নিয়ে একটি গ্রুপের সাথে দেরাদুনে ঘুরতে যান তিনি। গত কালকে ট্রেকিং করে দেরাদুনের হারকিদুনে যান । নামার সময়ই শুরু হয় বিপত্তি । শুরু হয় শ্বাসকষ্ট। পরিবারের লোকের বক্তব্য ডাক্তার দেখানোর সময়টুকুও পাওয়া যায়নি । প্রিয়জনের আকস্মিক মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন পরিবারের সবাই । পরিবারের লোকজন আজ দেরাদুনের উদ্দেশ্যে রওনা দিয়েছে দেহ আনার জন্য। আগামীকাল তার দেহ আনা হবে তার বাড়িতে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

