তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ও মারামারি করার ঘটনায় সোনারপুর থানার পুলিশের হাতে গ্রেফতার সিপিএমের পঞ্চায়ের সদস্যার স্বামী। ধৃতের নাম সঞ্জয় মন্ডল। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, পার্টি অফিসে ভাঙচুর ও মারধর করার মামলা রুজু করেছে সোনারপুর থানার পুলিশ। সোনারপুর ব্লকের কালিকাপুর ২ নম্বর পঞ্চায়েতের সদস্যা শোভা মন্ডল। অভিযোগ তার বাড়িতে গতকাল সন্ধ্যায় কিছু তৃণমূল কর্মী গিয়ে হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় রাতে সোনারপুর থানায় অভিযোগ জানাতে এলে পঞ্চায়েত সদস্যার স্বামীকে থানায় ডেকে নিয়ে এসে আটক করা হয়। খবর পেয়ে রাতে আসেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পুলিশ কর্মীদের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন বাম কর্মীরা। এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করা না হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন সুজন চক্রবর্তী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

