‘সিএএ নিয়ে ভয় পাচ্ছেন মমতা’ খোঁচা দিলীপ ঘোষের ।

সাত সকালে খড়গপুর চা চক্রে যোগ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । আর সেইখানেই গিয়েই সিএএ নিয়ে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । বললেন, ‘মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যদি সিএএ হয়, যেভাবে জঙ্গি তৈরি হচ্ছে সেই বন্ধ হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘ডেঙ্গি কেন হচ্ছে তার কারণ খোঁজার চেষ্টা সরকার করেনি। রাজ্য সরকারের ডেঙ্গু নিয়ে গুরুত্ব দেওয়া উচিৎ।

ডিএ নিয়েও বলতে ছাড়েননি দিলীপ বাবু । বলেন , ‘ডিএ দেবেন না সেই টাকা পার্টির লোকের পেছনে খরচ করবেন, ভোট কেনার জন্য খরচ করবেন। তাই এদিক-ওদিক ঘুরে আটকাবার চেষ্টা করছেন। একদিন না একদিন দিতেই হবে তখন সরকারের হাঁড়ি চাপবে না আর।’ এমনকি এইদিন দিলীপ ঘোষ মুকুল রায় প্রসঙ্গ নিয়েও কটাক্ষ কোরতে ছাড়েননি । বলেন , ‘ঘোমটার ভেতরে খেমটা নাচ করার দরকার নেই মানুষ সবই জানে, মুকুল রায় কে আমাদের দল বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিল।’

মতুয়া ভোট প্রসঙ্গে বলেন, মমতা ব্যানার্জি শুধু প্রতিশ্রুতি দিয়েছেন কিছু করেননি। আমরা ক্ষমতায় না এলে তো সমস্যার সমাধান করতে পারব না।’ তাছাড়াও কাটমানি বাদ যায়নি অভিযোগের তালিকা থেকে বলেন , ‘মদের চেয়েও ভয়ঙ্কর নেশা কাটমানির নেশা। ছাড়ানো মুশকিল আছে । পরবর্তী প্রজন্ম মাতাল হবে মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি করবে। এইভাবে কোন প্রশাসক সমাজকে নেশার দিকে ঠেলে দিতে পারে না দিতে পারেনা।’

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube