নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি মায়োসাইটিসে আক্রান্ত হয়েছেন সামান্থা রুথ প্রভু। নিজেই সামাজিক মাধ্যমে এই খবর দিয়েছেন ‘অ আন্থাভা’ কন্যা। একটি ছবি দিয়েছিলেন, নিজের রোগের কথা জানিয়ে। সেখানে দেখা গিয়েছে বাম হাতে রক্তনালিতে নল লাগানো রয়েছে, তবুও সেই হাতেই ভালোবাসার মুদ্রা বানিয়েছেন।
একই সাথে লিখেছিলেন, কয়েক মাস আগে একটি ইমিউন রোগ ধরা পড়ে তাঁর। নাম মায়োসাইটিস। যদিও অভিনেত্রী লিখেছিলেন, সুস্থ হলেই রি রোগের কথা ভক্তদের জানাবেন এমনটাই পরিকল্পনা ছিল তাঁর। তবে সুস্থ হতে সময় বেশি লাগছে। এর পরেই ভক্তরা উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছিলেন। এখনও ভক্তরা জানতে চান, সামান্থার শারীরিক আপডেট। সেই খবরই রইল আপনাদের জন্য। সম্প্রতি একটি ইন্টারভিউ দিয়েছেন সামান্থা। সেখানে জানিয়েছেন, আগের থেকে ভালো আছেন তিনি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

