নিউজটাইম ওয়েবডেস্ক : নিয়োগ দুর্নীতির তদন্ত মামলায় সিবিআই এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্তে যাতে কোনও গলদ না থাকে সেই জন্য সিট গঠন করে দিয়েছিলেন খোদ বিচারপতি। এবার সেই সিট এর কয়েকজন সদস্যের বিরুদ্ধেই উষ্মা প্রকাশ করলেন তিনি। এমনকি নতুন করে সিট গঠনের ইঙ্গিতও দিলেন তিনি।
সোমবার আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, ‘সিটের কয়েকজন আধিকারিক ঠিকমত কাজ করছেন না।’ তিনি আরও বলেন, ‘প্রয়োজনে তাদের বদল করা হতে পারে।’ সোমবার দুপুর আড়াইটেতে, এই ঘটনার মূল শুনানি হবে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

