নিউজটাইম ওয়েবডেস্ক : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা এবং শ্যালিকা মেনকা গম্ভীরের বিরুদ্ধে করা শুল্ক দফতরের মামলায় দুবছর ধরে তদন্ত চলছে। এই প্রসঙ্গেই, বিচারপতি টিএস শিভাগনানম এর ডিভিশন বেঞ্চের প্রশ্ন,‘কেন রাজ্যের করা মামলায় শুল্ক দফতর কে হয়রান করা হচ্ছে? এবং রাজ্যের করা শুল্ক দফতর এর বিরুদ্ধের মামলার বর্তমান অবস্থা কি?’
প্রসঙ্গত,দু বছর ধরে তদন্তে এদিন কাস্টমস এর আইনজীবী না থাকায় মামলার শুনানি পিছিয়ে গেল। তাঁদের বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ রয়েছে।সম্প্রতি বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে শুল্ক দফতর। বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আগামী ডিসেম্বর মাসে মামলার শুনানির সম্ভাবনা। যদিও এর আগে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে স্বস্তিতে রয়েছেন রুজিরা এবং মেনকা।এর আগে কলকাতা হাইকোর্ট কাস্টমস এর পাঠানোর নোটিশ এর ওপরে স্থগিতাদেশ দেয়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

