‘কপালের নাম গোপাল!’ চাকরির দাবিতে তাঁরা একসাথে বসেছিলেন ধর্নায় । চাকরি এখনও কারোর কপালেই জোটেনি । তবে ভালোবাসা জুটেছে ঢের । ধর্না গড়িয়েছে ৬০০ দিনের ওপরে । কম সময় বলুন? আর এই সময়ের মধ্যেই প্রেম, প্রেম থেকে বিয়ে পর্যন্ত হয়ে গেল!
বিয়ের স্বপ্ন, একসাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন তারা । তবে বাঁধ সাধে চাকরি ! এই দুর্মূল্যের বাজারে চাকরি ছাড়া বিয়ের কথা ভাবতে পারেননা কেউই । তবে ব্যতিক্রম তো ঘটেই ! এখেত্রেও হল ঠিক তেমনই । অনেকটাই স্বপ্নের মতো বা বলা ভালো রূপকথার গল্পের মতো তাদের ‘বিবাহ অভিযান’ ।
কথা বলছি, নদিয়ার মিঠুন বিশ্বাস ও পূর্ব মেদনীপুরের খুকুমণি দলুইয়ের । ৬০০ দিন আগে চাকরির দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন নদিয়ার বাসিন্দা মিঠুন বিশ্বাস এবং পূর্ব মেদিনীপুরের বাসিন্দা খুকুমণি দলুই। আর ৬০০ দিন পরে আজ তারা স্বামী-স্ত্রী। রাজপথে দেখা সেখান থেকে প্রেম আর তারপর শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে । যোগ্য হয়েও বঞ্চিত ২০১৬ এসএসসি চাকরি প্রার্থী তারা । খুকুমনি ও মিঠুনের দাবি রাজপথে তাদের প্রেম, রাজপথ থেকেই তাদের বিয়ে এবং ওই রাজপথে একসাথে আন্দোলনের মাধ্যমেই তারা চাকরি পাবে । আশাবাদী দুজনেই ।এই সময়ে দাঁড়িয়ে যেখানে সবাই কর্মসংস্থান ছাড়া নতুন জীবন শুরু করার কথা ভাবতেই পারেন না সেইখানে খুকুমনি-মিঠুনরা দেখিয়ে দিলেন ‘প্যায়ার কিয়া তো ডারনা কিয়া’ ! চাকরি নেই তাতে কি ? ভালোবাসায় সবার ঊর্ধ্বে জানালেন খুকুমণি। ভালো থাকুন ওঁরা , ভালোবাসায় বেঁচে থাকুক আগামি দিনের লড়াইয়ের স্বপ্ন গুলো ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

