নিউজটাইম ওয়েবডেস্ক : চাঞ্চল্যকর ঘটনা কলকাতার সল্টলেকে। সেখানের একটি গেস্টহাউসের একটি ঘর থেকে আজ সকালে উদ্ধার হয় যুবকের মৃতদেহ, উদ্ধার হয় বিবস্ত্র বান্ধবী। জানা গিয়েছে, বিধাননগর থানায় বুধবার রাতে একটি ফোন আসে ওই গেস্ট হাউস থেকে। জানানো হয়, হোটেলের একটি রুমে খুব চিৎকার হচ্ছে। পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে ওই রুমে ধাক্কা দিতে, এক বিবস্ত্র তরুণী দরজা খুলে দেন। এরপর পুলিশরা ঘরে ঢুকে দেখেন গলায় ওড়না জড়ানো অবস্থায় খাটে পড়ে রয়েছে যুবকের নিথর দেহ।
ওই যুবককে তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুবকের বান্ধবীর শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে বলে খবর। জানা গিয়েছে দুই মাস আগে সল্টলেকের ওই গেস্টহাউসের ঘরটি, নির্ঝর চৌধুরী নামে ভাড়া নেওয়া হয়। এরপরেই ওই রনি দত্ত ও অনুশীলা চৌধুরী নামে ওই যুবক যুবতী ওই ঘরে থাকতে শুরু করেন। যুবকের মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

