ফের মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর। ডাইনি সন্দেহে এক আদিবাসী দম্পতিকে গ্রামছাড়া করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে। দীর্ঘ এক বছর আগে ডাইনি সন্দেহের বশে ওই দম্পতিকে বেধড়ক পিটিয়ে গ্রামছাড়া করা হয়। তারপর থেকে আজ পর্যন্ত এখনও গ্রামে ঢুকতে পারেননি দম্পতি। তাঁরা একবার গ্রামে ঢোকার চেষ্টা করলে সঙ্গেসঙ্গে সরব হয় গ্রামের মোড়লরা। তাঁদেরকে ফের মারধর তাড়িয়ে দেওয়া হয়। এনিয়ে সম্প্রতি তাঁরা নারায়ণগড় থানাতেও অভিযোগ জানাতে গিয়েছিল। তবে থানাতেও কোনও অভিযোগ জমা নেওয়া হয়নি বলে দাবি ওই দম্পতির। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নারায়ণগড়ের মকরামপুর অঞ্চলের সিথলি গ্রামে।
বাবুলাল কিস্কু এবং সোনিয়া কিস্কু নামের ওই বৃদ্ধ দম্পতি বাধ্য হয়ে মঙ্গলবার জেলা শাসক এবং জেলা পুলিস সুপারের দপ্তরে এসে লিখিত অভিযোগ দায়ের করেন। বাবুলাল বাবু বলেন, ডাইনি সন্দেহে আমাদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল এক বছর আগে। আমাদের সঙ্গে দুই ছেলে, বৌমা নাতি নাতনিকেও গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বুড়ো বয়সে বিভিন্ন আত্মীয়ের বাড়িতে ঘুরে ঘুরে যাহোক করে দিনযাপন করছি আমরা। কয়েকদিন আগেও আমরা নিজেদের বাড়িতে প্রবেশের চেষ্টা করি। কিন্তু আমাদের দেখেই তেড়ে আসে মোড়লরা। ফের মারধর করে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। এরপর আমরা নারায়ণগড় থানার দ্বারস্থ হই। কিন্তু সেখানে আমাদের অভিযোগই শোনেননি কেউ। এরপর বাধ্য হয়ে মঙ্গলবার জেলা শাসক ও পুলিস সুপার এর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন ওই দম্পতি দেখা করেন। যদিও ছলছল চোখে দম্পতির প্রশ্ন, ‘বাড়িতে ঢোকার পর আমাদের ফের মারবে না তো ?’
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

