হোটেল রুমে হানা, আতঙ্কিত বিরাট কোহলি

নিউজটাইম ওয়েবডেস্ক : টি-২০ বিশ্বকাপের জন্য বিরাট কোহলি বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। আর সেখানেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলেন তিনি। তাঁকে নিয়ে ভক্তদের উন্মাদনা চিরকালের। এবার ভক্তদের সেই ভালবাসা বিরাটের সহ্যের সীমা ছাড়াল।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন বিরাট, সেখানে দেখা যাচ্ছে একটি ভিডিও লেন্স ঘরের ইতস্তত ছবি ক্যামেরা বন্দী করছেন।টেবিলে রাখা জিনিস পেরিয়ে ক্যামেরা যাচ্ছে খাটের দিকে। জামাকাপড়ের ব্যাগের ছবি বন্দী করে তা ঘরে সাজানো জুতোর দিকে এগিয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন একটি ক্যামেরার লেন্স, মানুষের চোখ দাপিয়ে বেড়াচ্ছে ঘরময়। এই ঘর আর কারোর নয়, বিরাট কোহলির।

আর এই ভিডিও নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন বিরাট।ভিডিওটি পোস্ট করে বিরাট লিখেছেন, ‘আমি জানি, ভক্তরা নিজেদের পছন্দের খেলোয়াড়দের দেখে খুশি হন। আমার নিজেরও এই বিষয়টি পছন্দ। তবে এই ভিডিওটি আমার গোপনীয়তা নিয়ে আমাকে আতঙ্কিত করে তুলছে। আমি যদি আমার হোটেল রুমের ঘরে গোপনীয়তা না পাই তাহলে কোথায় পাব?’ এর সাথেই বিরাট কোহলি ‘কোনও মানুষকে বিনোদনের বিষয় হিসেবে না দেখে তাঁদের গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ জানিয়েছেন ভক্তদের।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube