জোড়া বাগান পুরসভা এলাকায়, পরপর তিনদিন বন্ধ পানীয় জল সরবরাহ, পাশাপাশি বন্ধ গঙ্গাজল সরবরাহও। বিডন স্ট্রিট অবরোধ করে, প্রতিবাদ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যান মাননীয়া মন্ত্রী শশী পাঁজা। প্রায় তিন ঘন্টা পথ অবরোধ করে রাখার পর মন্ত্রীর নেতৃত্বে, অবরোধ ওঠে। মন্ত্রী শশী পাঁজার দাবি, মল্লিকঘাট অঞ্চলে কালীপুজো, দুর্গাপুজোর বিসর্জন এর পর, গঙ্গার ঘাটে প্রতিমার কাঠামো থেকে যাওয়ায় ঘাট প্রায় বন্ধ হয়ে গিয়েছে। যার দরুন কিছু যান্ত্রিক সমস্যাও হচ্ছে । এর ফলে কিছুদিন ধরে জল সরবরাহ বন্ধ রয়েছে কিন্তু দ্রুত এই জল সরবরাহ যাতে স্বাভাবিক করা যায় তার সমস্ত রকম চেষ্টা করা হচ্ছিল। মাইকিং করা হচ্ছিল। তবে মাইকিং এর তার কেটে দেওয়া হয়। তারপরেই এই অবরোধ চলে আজকে। তাই মন্ত্রী শশী পাঁজা ঘটনাস্থলে এসেছিলেন। তিনি সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন আজ দুপুরের মধ্যেই জল সরবরাহ জোড়া বাগান পুরসভা এলাকায় স্বাভাবিক হয়ে যাবে। যে খারাপ পানীয় জল এলাকায় ঢুকছে, সেই জায়গায় মিঠা জল যাতে পৌঁছয় সেই ব্যবস্থাও চলছে। যদিও এই ঘটনায় বেশ কিছু মানুষ রাজনৈতিক রং লাগাচ্ছেন । ধর্ম নিয়েও বৈষম্য করছেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

