ফের শহরে ডেঙ্গুর বলি ১ ।

ফের শহরের বুকে ডেঙ্গিতে মৃত্যু এক যুবকের। কুঁদঘাটের ১১৪ নম্বর ওয়ার্ডের অধীনস্থ পূর্ব পুটিয়ারির বাসিন্দা ।বছর ২৪-এর যুবক সায়ক ঘোষ চৌধুরী ডেঙ্গির বলি । গত সোমবার থেকে তিনি বাড়িতে জ্বরে ভুগছিলেন। বুধবার নাগাদ তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক পরিস্থিতি আরও অবনতি হওয়ায় তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত থেকে ওই যুবকের জ্বর ক্রমশ বাড়তে থাকে এবং প্লেটলেট কমে যায়। শুক্রবার গভীর রাতে ওই যুবকের মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনা নিয়ে কলকাতায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩। যার মধ্যে উত্তর কলকাতায় ২ জন এবং দক্ষিণ কলকাতায় ১১ জন রয়েছেন।

মৃতের বাড়ির লোক সহ এলাকাবাসী অভিযোগ জানিয়েছেন । তাঁরা বলেন কলকাতা কর্পোরেশনকে বারবার বলা সত্ত্বেও কোনও ব্যাবস্থা নিচ্ছেনা প্রশাসন ।

প্রশ্ন ঊঠছে এত গুলো মৃত্যুর পরেও কী কোনও কড়া পদক্ষেপই নেবেনা প্রশাসন ? এই ডেঙ্গু প্রতিরোধের দাবিতে SUCI(C) এর ডাকে বেহালা কর্পোরেশন অভিযান ও বেহালা ডায়মন্ড হারবার ১৪ নম্বরে পথ অবরোধ জানাচ্ছেন সাধারণ মানুষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube