সম্প্রতি শিক্ষক দুর্নীতির কারণে একাধিক শিক্ষকদের চাকরি গেছে। শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন পড়ুয়াদের ও অভিভাবকদের মধ্যে। এবার বায়োডাটার মাধ্যমে পড়ুয়াদের সামনে শিক্ষকদের যোগ্যতা তুলে ধরার অভিনব উদ্যোগ নেওয়া হল । বায়োডাটার পাশাপাশি থাকবে শিক্ষক ও শিক্ষিকাদের ছবিও। স্কুলের পড়ুয়াদের মধ্যে উৎসাহ বাড়ানোর জন্য শিক্ষা দপ্তরের নয়া উদ্যোগ ‘আনন্দ পরিসর’।
এই প্রকল্পের আওতায় গতানুগতিক বা নিয়মমাফিক ক্লাসের বাইরে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার বিষয় উঠে আসছে। ক্লাসের বাইরেও শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা , গান নাটক বৃক্ষরোপণ সহ একাধিক অ্যাক্টিভিটির নির্দেশিকা জারি সর্বশিক্ষা মিশনের।
ছাত্রছাত্রীরা যাতে এই সমস্ত অ্যাক্টিভিটি করার আগে শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ গুণাবলী সম্পর্কে জানতে পারে তাই এই বায়োডাটা সামনে আনার বিশেষ নির্দেশিকা রাজ্যের তরফে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

