‘স্পেশাল চাইল্ড’দের জন্য বিশেষ ভাবনা রাজ্য সরকারের ।

এবার শুধু মাধ্যমিক নয়! ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা।

রাজ্যের সমস্ত স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন পরুয়াদের জন্য বাড়তি সুযোগ-সুবিধা দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান শিক্ষকদের নিয়ে একটি বিশেষ ট্রেনিংয়েরও ব্যবস্থা করতে চলেছে নভেম্বর ও ডিসেম্বর মাসে । কী কী নির্দেশিকা রয়েছে ? দেখা যাক,
ক্লাসে এই সমস্ত পড়ুয়াদের বিশেষ অ্যাটেনডেন্স দিতে হবে ।
পরীক্ষায় স্কেচ পেন ও ম্যাগনিফাই গ্লাস ব্যবহার করতে দিতে হবে।
পরীক্ষা হলে রাইটার বা ইন্টারপিটার এরও ব্যবস্থা থাকবে।

মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষা দপ্তর সূত্রের খবর সরকার ও সরকার প্রসিত স্কুল মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মতন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া রয়েছে। আর তাঁরাই যেন পিছিয়ে না থাকে সেই কারণে উদ্যোগী মধ্য শিক্ষা পর্ষদ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube