নিউজটাইম ওয়েবডেস্ক : গত দু মাস ধরে আসানসোলের বিশেষ সংশোধনাগারই রয়েছেন অনুব্রত। অনুব্রতর বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা থাকায় দৈনিক অনেক ওষুধ খেতে হয়, প্রয়োজনে নেবুলাইজার নিতে হয়। সিবিআই আদালতের নির্দেশ মত তার শারীরিক পরিস্থিতি দেখভালের নির্দেশ দেওয়া হয়েছিল সংশোধনাগার কর্তৃপক্ষকে। সেইমত সংশোধনাগারের মেডিকেল সেলেই রয়েছেন অনুব্রত। তাঁকে আজ রুটিন চেক আপের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
আসানসোল জেলা হাসপাতালের সুপার জানিয়েছেন, প্রথমে দুজন কর্তব্যরত চিকিৎসক তাঁর চেকআপ করার পর একজন সিনিয়র সার্জেন ও একজন সিনিয়র ফিজিশিয়ান তাকে দেখেন। তাঁর যে সমস্ত ব্যাধি ইতিমধ্যে রয়েছে সেগুলির জন্য যে ওষুধ চলছে সেই ওষুধই চলবে বলে তারা জানিয়েছেন । তবে এই মুহূর্তে কোন এমার্জেন্সি অস্ত্রোপচার বা হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজন নেই বলেই তারা মনে করেছেন। পরীক্ষানিরীক্ষার পর, অনুব্রত মণ্ডলকে হাসপাতাল থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

