সেজে উঠেছে নৈহাটির বড়মা

নিউজটাইম ওয়েবডেস্ক : নৈহাটি বড়মার পূজো ৯৯ তম বর্ষে পড়লো এই বছর। কথিত আছে নৈহাটির পরম বৈষ্ণব ব্রাহ্মণ ভবেশ চক্রবর্তী মহাশয় সপরিবারে নবদ্বীপে রাস উৎসব দেখতে গিয়েছিলেন, সেখানে তিনি বিশাল আকারের রাধাকৃষ্ণের বিগ্রহ দেখে নৈহাটিতে বিশাল রুপী মা কালীর পূজা করার সংকল্প করেন। সেই মতোই পরের বছর কালী পূজার সময় ব্রাহ্মণ ভবেশ চক্রবর্তী ১৮ হাত উচ্চতা বিশিষ্ট এক অভিনব কালী প্রতিমা নির্মাণ ও পূজা করেন। প্রথমে এই কালি ভবেশ কালি রূপে পরিচিত হয়েও পরে বিশালত্বের দিক থেকে এই কালি প্রতিমা নৈহাটির বড়মা রূপেই প্রসিদ্ধ হয়েছেন।

নৈহাটি ঋষি অরবিন্দ রোডে এই বড়মা পূজার প্রস্তুতি শুরু হয় লক্ষী পূর্ণিমার দিন। তারপর ১৫ দিনের মধ্যেই এই একুশ ফুট উচ্চতা বিশিষ্ট বড় মা প্রতিমা তৈরি করা হয়। ভক্তদের দান করা সোনার অলংকার দেবীর সারা অঙ্গ সুসজ্জিত করা হয়। পুজোর দিন বহু মানুষ গঙ্গাস্নান করে সেখান থেকে মন্দির পর্যন্ত দণ্ডী কাটেন তাদের মন কামনা পূরণের জন্য। লক্ষাধিক মানুষের ভিড় উপচে পড়ে কালীপুজোর দিন থেকে বিসর্জন পর্যন্ত।এই পুজোর আরেকটি বড় বৈশিষ্ট্য হলো সব ধর্মের মানুষদের স্বতঃস্ফূর্তভাবে এই পুজোয় যোগদান। সেই কারণেই মন্দিরে বড় বড় অক্ষরের খোদাই করা থাকে “ধর্ম হোক যার যার, বড় মা সবার”।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube