নিউজটাইম ওয়েবডেস্ক : সেজে উঠেছে বউবাজারের ফিরিঙ্গি কালিবাড়ি। ৯০৫ সালে স্থাপিত হয়েছিল এই মন্দির, বর্তমানে আনুমানিক ৫২৫ বছরে পুরনো মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠাতা কে, তা নিয়ে বহু গল্প প্রচলিত। তবে সকলেই মনে করেন, এই মন্দিরের প্রতিষ্ঠাতে ছিলেন, কোনও ফিরিঙ্গি। সেই সময়, বউবাজার সংলগ্ন অঞ্চলে প্রচুর বিদেশি বাস করতেন। মা তো সকলের, তাই ধর্মের উর্ধ্বে গিয়ে বিদেশিরাও এই কালীবাড়িতে পুজো দিতেন।
আবার এই পুজোর সাথে জড়িত রয়েছে অ্যান্টনি ফিরিঙ্গির নাম। তিনি এই মন্দিরে নাকি মায়ের আরাধনা করতেন। তবে সেই সময় থেকে এখন অনেক বদলে গেছে ফিরিঙ্গি কালীবাড়ি। বর্তমানে যেখানে পঞ্চ মুন্ডির আসন ছিল, বর্তমানে সেখানেই প্রতিষ্ঠিত হয়েছে মায়ের মন্দিরটি। পুজোর নিয়ম কানুনও আগের চেয়ে বদলেছে। একসময় এই মন্দিরে মায়ের আরাধনার জন্য বলি প্রথা প্রচলিত ছিল। ২০১৩ সাল থেকে সেই রীতি বন্ধ হয়ে যায়। তবে এখনও সাড়ম্বড়ে পূজিত হন মা কালী। বহু ভক্তের সমাগম হয় কালিপুজোর দিন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

