নিউজটাইম ওয়েবডেস্ক : সিএবি নির্বাচন নিয়ে নাটক অব্যাহত। আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে চমক অপেক্ষা করছে। শেষ মুহূর্তে নিজেকে নির্বাচনী লড়াই থেকে সৌরভ নিজেকে সরিয়ে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। পূর্ব ঘোষণা করেও শনিবার সিএবি প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন জমা দেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। নিয়ম অনুযায়ী শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় ছিল। কিন্তু সৌরভ ইডেনে ঢোকেন প্রায় ছয়টা নাগাদ।আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়সীমা। এবার সিএবি সভাপতি যে লড়বেন , তা আগেই ঘোষণা করেছিলেন মহারাজ। আজশেষ দিনেই মনোনয়ন জমা কি দেবেন প্রিন্স অফ ক্যালকাটা ? এখানেও হঠাৎ করেই ধোঁয়াশা তৈরি হল। শনিবার সিএবিতে ঘন্টা খানেক একাধিক কর্তার সঙ্গে দফায় দফায় আলোচনা করলেন। রাতে সিএবি ছাড়ার আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা নিয়ে রহস্যের পারদটা আরও পুরু করলেন মহারাজ স্বয়ং। সৌরভ শনিবার রাতে জানিয়েছেন ,আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন দেখা যাক কি হয়।
মনোয়নন জমা দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার সিএবিতে ক্যাম ব্যাক করাশুধু সময়ের অপেক্ষা। কিন্তু নাম যখন সৌরভ, তার জীবনের চিত্রনাট্য অনুমান করা খুব কঠিন। এক পদ, প্রার্থী অনেক। আর এখানেই অংক মেলাতে হিমশিম খাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট কোনোও তার সভাপতির চেয়ারে বসা স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু বাকি চারটি পদে কে আসবেন। সূত্রের খবর পাঁচটি পদের জন্য মোট ২১ জন ইচ্ছা প্রকাশ করেছেন। সবাই প্রায় শাসক শিবিরের। এর মধ্যে শাসক দল এবং নবান্ন এর প্রতিনিধি। মূল সমস্যা সচিব পদ নিয়ে। প্রেসিডেন্ট হওয়া কার্যত নিশ্চিত থাকা সেনহাসিসকে কোন পদে রাখা হবে তা নিয়ে চর্চা অব্যাহত। পাশাপাশি বিশ্ব মজুমদার, দেবব্রত দাস, প্রবীর চক্রবর্তীদের পদ নিয়েও চলছে আলোচনা।বিক্ষুব্ধদের আপেক্স এর কমিটিতে এনে সন্তুষ্ট রাখা হতে পারে । সব মিলিয়ে প্যানেল সাজাতে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা মহারাজের।আজ শেষ বেলায় কারা মনোনয়নের ফাইল নিয়ে হাজির হন সিএবিতে ,সেটাই দেখার।- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

