আইসিসির স্বপ্ন অধরা সৌরভের

নিউজটাইম ওয়েবডেস্ক : আইসিসির স্বপ্ন পূরণ হচ্ছে না সৌরভের।আইসিসির নির্বাচনে আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে বোর্ডের সমর্থন না পাওয়ায়, মনোনয়ন জমা দিচ্ছেন না মহারাজ। অর্থাৎ মহারাজ যে সিএবি’তেই ফিরছেন তা এবার স্পষ্ট।

দিন কয়েক আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে দাঁড়িয়েছিলেন সৌরভের। আইসিসি নির্বাচনে যাতে মহারাজ অংশগ্রহন করতে পারেন, তার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবেন একথাও জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে।

আগামী ৩১ অক্টোবর সিএবি’র সভাপতি নির্বাচন। ২২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বড় কোন অঘটন না ঘটলে সিএবির রাজ্যপাট ফের উঠছে মহারাজের হাতেই

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube