‘সব কিছুর জবাব দেব’, সৌরভ

নিউজটাইম ওয়েবডেস্ক :

মহারাজের ‘প্রত্যাবর্তন’? বিসিসিআই থেকে সরার পর তিনি যে অন্য দিকে পদক্ষেপ করবেন, এই জল্পনা আগেই শুরু হয়েছিল। সংবাদমাধ্যমকে সেই ইঙ্গিতও দেন সৌরভ গাঙ্গুলি। শনিবার, সব জল্পনার অবসান ঘটিয়ে, সংবাদমাধ্যমকে সৌরভ জানালেন, ‘হ্যাঁ, আমি নির্বাচনে লড়ছি।’ তাহলে কি সৌরভ রাজনীতিতে যোগ দিচ্ছেন? না, রাজনীতি নয়। বিসিসিআই থেকে সিএবিতে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি নির্বাচনে সভাপতি পদে লড়বেন সৌরভ। শনিবার বেশ কিছুক্ষণ সিএবিতে এসে, এই বিষয়ে কর্তাদের সঙ্গে একপ্রস্থ আলোচনাও করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

সংবাদমাধ্যমের সামনে ফের আগ্রাসী দেখায় দাদাকে। তিনি জানান, ‘কোনো সমঝোতা নয়, ভোট হলে আমি লড়ব।’ সঙ্গে আরও যোগ করেন, ‘অনেক কুৎসা হচ্ছে আমার নামে, সব কিছুর জবাব দেব।’ বিসিসিআই’তে ব্রাত্য, আইসিসিতেও সম্ভাবনা কমছে। তাই সিএবিতে ফেরার রাস্তা পরিষ্কার করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এমনটাই মত ক্রীড়া বিশেষজ্ঞদের। সূত্রের খবর, নিজের কোর টিম নিয়ে শাসক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা সারছেন মহারাজ।

আগামী ৩১ অক্টোবর সিএবির বার্ষিক সাধারণ সভা। ২২ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগেই প্রেসিডেন্ট পদে সৌরভ মনোনয়ন দিয়ে দেবেন বলে খবর। যদিও সৌরভের প্যানেল এখনও ঠিক হয়নি। সিএবির বর্তমান প্রসিডেন্ট অভিষেক ডালমিয়া অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি সৌরভের সঙ্গেই আছেন।‘দাদাগিরি’র থিম সং’এর লাইনগুলির মতো, দাদা ‘লড়কে’ সিএবি নিতে পারেন কি না, এখন সেইটাই দেখার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube