ডেঙ্গি প্রসঙ্গে মুখ খুললেন ফিরহাদ

নিউজটাইম ওয়েবডেস্ক :

শহরে একের পর এক মৃত্যু হচ্ছে ডেঙ্গিতে।ঘরে ঘরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেক। কেন এইভাবে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি? প্রশাসন কেন ডেঙ্গি নিয়ে নিরুত্তাপ? এই রকম অনেক প্রশ্ন উত্থাপিত হচ্ছে রাজ্যবাসীর মনে। আজ চেতলায় নিজের বাড়ির সামনে ডেঙ্গি নিয়ে মুখ খুললেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।তিনি সংবাদমাধ্যমকে জানালেন, ‘ডেঙ্গি পরিস্থিতি সন্তোষজনক নয়। এখনও বেশ কিছু জায়গায় ডেঙ্গির প্রবণতা রয়েছে।যতদিন না এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, পুরসভার স্বাস্থ্য বিভাগ সহ একাধিক বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।ডেঙ্গু ম্যালেরিয়ার পরীক্ষার সংখ্যা বাড়াতে বলা হয়েছে।’

তবে স্থানীয়দের দাবি, ডেঙ্গি নিয়ে ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এলাকার জঞ্জাল পরিষ্কা করা হয় না ঠিক করে। যত্রতত্র জমে থাকে জমা জল। ব্লিচিং পাউডার ছড়াতেও আসে না পুরসভার কর্মীরা। শুধুমাত্র কোথাও ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটে গেলে লোক দেখানো ব্লিচিং পাউদার ছড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পালের নেতৃত্বে, কলকাতা কর্পোরেশনের বিরুদ্ধে বিক্ষোভ অভিযান চলে। কলকাতার এলিট সিনেমার সামনে, মশারি গায়ে বিক্ষোভ দেখায় তারা। ফিরহাদ হাকিমের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে, কুশপুতুল দাহ করে কংগ্রেস কর্মীরা।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube