নিউজটাইম ওয়েবডেস্ক : মেষঃ বন্ধুকে দেওয়া অর্থ ফেরত পেতে পারেন। কাছের কোনও মানুষের সঙ্গে বিকেলের দিকে দেখা হতে পারে। রাতের দিকে দুঃস্বপ্ন দেখতে পারেন।
বৃষঃ কাগজ সংক্রান্ত গুরুত্বপূর্ন কোনও কাজ থাকলে আজই সেরে ফেলুন। চারপাশের মানুষদের হঠাতই ভালোবাসতে ইচ্ছে করবে। বন্ধুদের সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা থাকলে, আজকের দিনই যথার্থ হতে পারে।
মিথুনঃ আজ আপনাকে অপ্রত্যাশিত আকর্ষনীয় দেখাবে। স্বাস্থ্য ভালো থাকায়, অদ্ভুত চমক ঘিরে থাকবে আপনাকে। কর্মক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। ব্যবসা-অর্থ সংক্রান্ত বিষয়ের জন্য আজকের দিনটি ভালো।
কর্কটঃ কর্কট রাশির জাতকদের আজ মন খারাপ হতে পারে। পরিবারের জন্য যা কিছু পরিকল্পবা করবেন, তা পরিকল্পনার বিপরীতে যেতে পারে। সম্পর্ক স্থানও খুব ভালো থাকবে না আজ।
সিংহঃ সৃজনশীল কাজের জন্য আজ প্রশংসা পাবেন। বাড়ির কোনও গুরুজনকে নিয়ে চিন্তায় থাকবেন। সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক সময় কাটাতে পারেন।
কন্যাঃ একাধিক কাজের চাপে হতাশা বাড়বে। ব্যক্তিগত সমস্যা কর্মস্থলে মনঃসংযোগ ব্যহত করবে।
তুলাঃ তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে। মূল্যবান জিনিসপত্র চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিকঃ কোনও আত্মীয়র সাথে ব্যবসা করে লাভ পাবেন। তবে আজ আপনার ব্যবহার নিয়ে সংযত থাকুন, নাহলে বড় কোনও সুযোগ হাতছাড়া হতে পারে।
ধনুঃ অর্থ খরচ করুন ভেবেচিন্তে, অযথা টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সাথে সাক্ষাৎ হতে পারে।
মকরঃ মানসিক শান্তি পেতে হলে দুশ্চিন্তা ছাড়ুন। বিকেলের দিকে প্রিয়জনের সাথে কিছুটা হেঁটে আসুন।
কুম্ভঃ আপনার যোগাযোগের দক্ষতার প্রশংসা পেতে পারেন সিনিয়রদের কাছ থেকে। সঙ্গীর সাথে সুন্দর সময় কাটতে পারে আজ।
মীনঃ হঠাত করেই অর্থ লাভ করতে পারেন আজ। বিবাহিত জীবন সুখের হবে। ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন পরিবারের সাথে।