
সদ্য মিটেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো । অনিয়ম হয়েছে বেজায় । খাওয়া-দাওয়া থেকে শুরু করে রোজ রোজ নিত্য নতুন লুকে ধরা দিতে গিয়ে সবটাই রুটিনের বাইরে চলে গিয়েছে বলা চলে । তারপর সামনেই আবার আসছে কালী পুজো । আলোর উৎসব । আর এইদিকে আপনার ত্বকের অবস্থা বেজায় খারাপ । কালী পুজোর আগে কীভাবে নিজের ত্বকের যত্ন নেবেন ?
মাথায় রাখতে হবে, ভিতর থেকে সুস্থ থাকাটা ভীষণ দরকারি । তাই জল পরিমাণ মত পান করতে হবে রোজ, এতে ত্বক ও স্বাস্থ দুইই থাকবে ভালো । সাথে রোজ একটা করে ফল কিন্তু মাস্ট! ডায়াবেটিক হলে পেয়ারা, শসা খেতেই পারেন।

যদি আপনার ত্বক শুষ্ক হয় তবে, ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে বাড়িতেই দইয়ের প্যাক বানিয়ে মাখতে পারেন । টক দইয়ের সাথে হলুদ গুড়ো, এক চা চামচ মধু মিশিয়ে প্যাক বানিয়ে মাখুন । ১০-১৫ মিনিট মত রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেললেই ত্বক হবে ঝকঝকে । এবার আসি তৈলাক্ত ত্বকের কথায়, এঁরা অবশ্যই সাদা চন্দন গুঁড়োর সাথে মধু এবং হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে মুখে মাখতেই পারেন । ১০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন ঠাণ্ডা জলে । তাছাড়াও মাখতে পারেন বেসন ও হলুদের প্যাক ।

রোজ ঠাকুর দেখতে বেড়িয়ে একেবারে ট্যানড ? তাহলে আপনার দারুণ কাজে আসবে আলুর রস । আলুর রস মেখে রাখুন মিনিট দশেক মত । শুকিয়ে গেলেই ধুয়ে নিন । সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন । ফল নিজেই দেখতে পারবেন ম্যাজিকের মত । তাছাড়াও কফি পাউডারের সাথে মধু মিশিয়ে প্যাক বানিয়ে মাখতে পারেন ট্যানড জায়গাগুলোতে । এতেও কাজ হয় চোখে পড়ার মত । তাছাড়াও ত্বকের জৌলুস ফিরিয়ে আনতে কিন্তু টম্যাটোর জুড়ি মেলা ভার !

আর ঘরোয়া উপায়ে যদি একেবারেই কাজ না হয় তবে রইলোই তো পার্লার ট্রিটমেন্ট । ভালো থাকুন, সুস্থ থাকুন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

