নিউজটাইম ওয়েবডেস্ক : “সরকার মেড বন্যা”, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার তিনি ক্রুঢ় ভাষায় আক্রমণ করলেন রাজ্য সরকারকে। সম্প্রতি নিম্নচাপের জেরে রাজ্যে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্যেও কংগ্রেস নেতা দায়ী করেছেন শাসক গোষ্ঠীকেই। রাজ্য সরকারের গাফিলতির অভিযোগ তোলন তিনি।
শুক্রবার, বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য সরকার যে ম্যান মেড বন্যা বলছে তার তদন্ত হোক। আদালতে যাওয়া হোক, তবে বোঝা যাবে এটা ম্যান মেড বন্যা, নাকি সরকার মেড বন্যা, নাকি প্রকৃতি মেড বন্যা। তিনি রাজ্যে গঙ্গা ভাঙন নিয়ন্ত্রণের বিষয়েও আক্রমণ করেছেন রাজ্য সরকারকে। তিনি বলেন এই বন্যা পরিস্থিতি সরকারের ব্যার্থতা। নদীর বাঁধ আরও উঁচু হওয়ার প্রয়োজন।সরকারের কাজ না করার কারণে কেন্দ্রের পাঠানো টাকা ফেরত যাচ্ছে। এরফলে বারবার বন্যা কবলিত হচ্ছে রাজ্যের বিস্তীর্ন অঞ্চল। প্রসঙ্গত, রাজ্যে নিম্নচাপের জেরে ক্রমাগত বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এর উপরে ডিভিসির একাধিক বাঁধ থেকে রাজ্য সরকারের অনুমতি ছাড়াই জল ছাড়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাল্টাই অধির বলেন, আমরা নিম্ন অববাহিকায় বসবাস কি। প্রয়োজনে জল ছাড়তে হবে বাঁধ থেকে। এবং সেই জল ছাড়া হয় সরকারকে জানিয়ে। এই পরিস্থিতি আটকানোর জন্য প্রয়োজন মাস্টার প্ল্যান। যেমন কান্দি মাস্টার প্ল্যান বানানো হয়েছে ঠিক সেই ভাবেই কাজ করতে হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

