নিউজটাইম ওয়েবডেস্ক : শ্রী ফিরল লাল হলুদে। নবান্নে মধুরেন সমাপয়েৎ। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে যুদ্ধ-বিরোধ শেষ। একে অপরের হাত ধরে একসাথে চলার অঙ্গীকার করল ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্ট। চুক্তি সম্পন্ন করে আইএসএলে খেলার কথা দুই তরফে।
নবান্নেই ম্যাজিক। দুপক্ষের সঙ্গে আলোচনায় সমাধানসূত্র বের করে সব বিরোধ মিটিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রর সামনেই টার্মশীটে সই করে একসাথে পথ চলা শুরু হয়েছিল। তারপর দূর্ঘ বিতর্ক। সোমবার নবান্নে চিঠি দিয়ে শ্রী সিমেন্ট জানিয়েও দিয়েছিল, তারা আর ইস্ট বেঙ্গলের সাথে থাকতে চায় না। এরপরই নড়েচড়ে বসে নবান্ন। ইস্টবেঙ্গল আইএসএল খেবেনা এটা মেনে নিতে পারেননি মুখ্যমন্ত্রীও। তখনই সব পক্ষকে ডেকে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন। সেখানেই হয়ে গেল মুশকিল আসান।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

