নিউজটাইম ওয়েবডেস্ক : পাগড়ি দিয়ে যায় চেনা। খুব স্বাভাবিক লম্বা সুঠাম চেহারায় আফগানদের পাগড়িই গর্ব। কিন্তু জানেন কি কোলকাতা শহরের রহমৎদের পাগড়ির খোঁজ কোথায়? বাঁকুড়ার সোনামুখীর তাঁত শিল্পীদের কাছ থেকে। কিন্তু আফগানিস্তানের রাজনৈতিক পালাবদলে চিন্তিত পাগড়ি শিল্পীরা। তাঁদের আশঙ্কা তালিবানি আফগানিস্তানের সাথে ভারতের দূরত্ব বাড়লে, ক্ষতিগ্রস্ত হবেন তারা।
আফগানদের গর্বের পাগড়ি তারা নিতে আসত বাঁকুড়ায়। এখানকার তাঁত শিল্পীদের তৈরি রংবেরঙের পাগড়ি শিল্পনৈপুণ্যের সাথে বানাতেন। সেই পাগড়ি যেত কাবুল, কান্দাহার, গজনি শহরে। তবে এখন সেই সমস্ত শিল্পীদেরই মাথায় চিন্তার ভাঁজ। রাজনৈতিক চাপান উতোর তাদের ব্যবসায় প্রভাব পেলবে বিস্তর। সোনামুখীতে মোট তাঁতির সংখ্যা প্রায় দেড় হাজার। এর মধ্যে প্রায় পাঁচশ জন পাগড়ি বানান। আফগানিস্তানে তালিবানি আগ্রাসনের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য একেবারে বন্ধ, এবং তা যে খুব দ্রুত শুরু হবে তার আশা দেখতে পাচ্ছেন না তাঁত শিল্পীরা। একে অতিমারীর সমস্যায় জর্জরীত তারা, এর সাথে আফগানিস্তানের জটিলতা। সব মিলিয়ে খুব চিন্তায় রয়েছএন এই সমস্ত তাঁতীরা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

