অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে মামলা দায়ের মিজোরাম পুলিশের

নিউজটাইম ওয়েবডেস্ক : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাার বিরুদ্ধে অভি‌যোগ দায়ের করল মিজোরাম পুলিশ। অসম ও মিজেরামের সীমানা সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী হিমন্তের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অপরাধমূলক ষড়‌যন্ত্রের মামলা রুজু করল মিজেরাম পুলিশ। এর সাথে অসমের চার শীর্ষ আধিকারিক, দুই আমলা, ও অসম পুলিশের ২০০ জন কর্মীর বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে।

গত ২৬শে জুলাই এই পদক্ষেপ নেয় মিজোরাম পুলিশ। ভারতীয় দন্ডবীধির বিভিন্ন ধারা ছাড়াও, অস্ত্র আইন, মিজোরাম কনটেনমেন্ট অ্যান্ড প্রিভেনশন অফ কোভিড ১৯ ধারায়ও অভি‌যোগ দায়ের হয়েছে।

সূত্র অনুসারে, এফআইআরে উল্লেখ করা হয়েছে, অসম পুলিশের আইজিপির নেতৃত্বাধীন একটি দল বলপূর্বক তাদের পুলিশ ক্যাম্প দখল করতে এলে সংঘাতের শুরু হয়। মিজোরাম পুলিশের সংখ্যা কম থাকায় তারা অসম পুলিশের আক্রমণ ঠেকাতে সক্ষম ছিলেন না। এরপর কোলাসিবের পুলিশ সুপার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছোন। এই বিষয়ে তিনি অসম পুলিশের সাথে বোঝাপড়ায় ‌যেতে গেলে, তাকে জানানো হয়, এই এলাকা অসমের। এবং এখানে অসম পুলিশের ক্যাম্প বানানোর নির্দেশ দিয়েছেন খোদ অসমের মুখ্যমন্ত্রী।

এবিষয়ে পরিস্কার ভাষায় অসমকেই দায়ি করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। তিনি বলেছেন, অসম পুলিশই প্রথম গুলি চালায়। অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, অসম শান্তি চায়।

উল্লেখ্য, অসম ও মিজোরাম পুলিশের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেছে সাত জনের। জখম হয়েছেন প্রায় ৫০ জন। ঘটনায় মৃ্ত্যু হয়েছে এক পুলিশ সুপারের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube