বক্সিংয়ে পদক নিশ্চিত লাভলিনার

নিউজটাইম ওয়েবডেস্ক : দুরন্ত লাভলিনা। পাঞ্চে পাঞ্চে চেনকে বিধ্বস্ত করে এক‌টি পদক নিশ্চিত করে ফেললেন ‌টোকিয়ো অলিম্পিকে। মহিলাদের বক্সিংয়ে ৬৯ কেজি বিভাগে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করলেন লাভলিনা বরগোহাইন। উঠলেন সেমিফাইনালে।

কোয়া‌র্টার ফাইনালে লাভলিনার বিপরীতে ছিলেন চাইনিজ তাইপেইর বিশ্ব চ্যাম্পিয়ন চেন নিয়েন চিনকে। সেমিফাইনালে নামবেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে। এই ম্যাচে জিতলে ভারতের আরও একটি রূপো নিশ্চিত ‌টোকিও অলিম্পিকে।

মেরি কমের অপ্রত্যাশ্যিত হারের পর ‌টোকিও গেমে বক্সিংয়ে ভারতের প্রথম পদক নিশ্চিত হল। অলিম্পিক বক্সিংয়ে এর আগে ভারতের জন্য বক্সিংয়ে পদক এনেছিলেন বিজেন্দর সিং ও মেরি কম। তবে দুজনেই জিতেছিলেন ব্রোঞ্জ। লাভলিনার কাছে সু‌যোগ আছে তার চেয়েও ভালো কিছু করার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube