গোয়া বিচের গণধর্ষণ কান্ডে বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : গোয়ার বিচে নাবালিকাদের গণধর্ষণের প্রসঙ্গ বিতর্কিত মন্তব্য গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের। এই ঘটনায় অভি‌যুক্তরা গ্রেফতার হওয়ার পর তিনি বলেন, অত রাতে নাবালিকারা সৈকতে কী করছিলেন। সেই বিষয়ে মা বাবার আত্মসমালোচনার প্রয়োজন। এবিষয়ে রাজ্যে আইন শৃঙ্খলাকে রীতিমত তারিফ করেছেন তিনি।

গোয়ার পানাজিম বিচের অদূরে অবস্থিত বেনাউলিম বিচে পার্টি করতে ‌যায় একদল ছেলেমেয়ে। তারমধ্যে চারজন কিশোর-কিশোরী সারা রাতের মত বিচে থাকা স্থির করে। এতেই ঘটে অঘটন। বেশ কিছু ব্যক্তি ঐ সময়ে সৈকতে হাজির হয়, এবং ঐ কিশোর কিশোরীদের কাছে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। এরপর দুই নাবালককে বেধড়ক মারধর করেন তারা, এবং দুই নাবালিকাকে গণধর্ষণ করে। ইতিমধ্যেই এই অভি‌যুক্তরা গ্রেফতার হয়েছন। এদের মধ্যে একজন সরকারি কর্মীও আছেন।

গোয়ার আইন-শৃঙ্কলা ও নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই বেশ ক্ষোভ ছিল সাধারণ মানুষের মধ্যে। এখন এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। তবে বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী সাওয়ান্ত জানান, মধ্যরাতে নাবালক-নাবালিকারা বিচে সময় কাটাচ্ছেন, এই বিষয়ে সমস্ত দায় প্রশাসনের ওপর চাপিয়ে দিলেই হয়না। বাবা মায়েরও এই বিষয়ে আত্মসমীক্ষা করা প্রয়োজন। মুখ্যমন্ত্রী এই মন্তব্যে ফের বিতর্কের ঝড় উঠেছে এই রাজ্যে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube