নিউজটাইম ওয়েবডেস্ক : ফের দলত্যাগ শোভন বৈশাখীর। বেহালা পূর্ব কেন্দ্র থেকে শোভন চট্টোপাধ্যায়ের প্রার্থী না হওয়ার ক্ষোভে ইতিমধ্যেই ইস্তফা পত্র পাঠিয়েছেন তাঁরা। রবিবার তৃতীয় ও চতূর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা হয় বিজেপির, সেখানেই দেখা যায় বেহালা পূর্ব যা শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্র সেখানে প্রার্থী হয়েছেন বিজেপিতে যোগ দেওয়া নতুন সদস্য অভিনেত্রী পায়েল সরকার। এই বিষয় পরিস্কার করে জানিয়েওছেন প্রাক্তন মেয়র।
এই বিষয়ে বিজেপির তরফ থেকে সেই অর্থে মুখ না খোলা হলেও, সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই বিষয়ে বলেন। তিনি জানান বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ দল। এখানে দল যা বলবে দলের সদস্যদের তাই করতে হবে। এখানে যদি কেউ মনে করে তাদের নিজের ইচ্ছে মত সমস্ত কিছু হবে। তবে তাদের দল থেকে বেরিয়ে নিজের মত করে করতে হবে। দলে থাকলে দলই শেষ কথা। অন্যদিকে সদ্য দলে যোগ দেওয়া সদস্য অভিনেত্রী পায়েলকে শোভনের গড়ে প্রার্থী করা এবং শোভন ও বৈশাখী দুজনকেই প্রার্থী তালিকায় না রাখার জন্য ইস্তফা দেওয়ার সীদ্ধান্ত এই জুটির। সূত্রের খবর বেহালা পশ্চিমে শোভন চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও করা হয়নি প্রার্থী। সেই নিয়েই শুরু হয় মন কষাকষি। এবং তার সূত্র ধরে শোভন বৈশাখীর দলত্যাগের সিদ্ধান্ত। ইস্তফা পত্রে বেহালা পূর্বে প্রার্থী না হওয়াকে নৈতিক পরাজয় বলে উল্লেখ করেছেন। এই বিষয়ে রবিবার দিনই বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন, শোভন চিরদিনই আমার আইকন থাকবেন। এই অপমান আমাদের উদ্যমকে দমাতে পারবেনা। আমরা লড়াই চালিয়ে যাবো। ষড়যন্ত্র বেশিদিন টেকে না, সত্যের জয় হবেই।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

