নিউজটাইম ওয়েবডেস্ক : ২০২১ এর বিধানসভা নির্বাচন বাংলার রাজনৈতিক পটভূমিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই নির্বাচনে রাজ্যে রাজনৈতিক ওঠাপড়ার কেন্দ্রবিন্দু নন্দীগ্রাম তা বলাই বাহুল্য। নন্দীগ্রামের আসনে তৃণমূল প্রার্থী খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিপক্ষ হিসেবে বিরোধীদল বিজেপির তরফে আছেন তারই প্রাক্তন সতীর্থ শুভএন্দু অধিকারী। তিনি ইতিমধ্যেই সভা থেকে একাধিকবার দাবি করেছএন ৫০ হাজার ভোটে তিনি হারাবেন মাননীয়াকে। বুধবার ফের নন্দীগ্রামের সভা থেকে তিনি বলেন, চিটফান্ডের টাকায় মাননীয়া নন্দীগ্রামে ভোট করবেন। এরপর তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে স্লোগান দিয়ে বলেন, দড়ি ধরে মারো টান রানী হবে খান খান।
২০২১ এর নির্বাচনের প্রচারে তিনি তাঁর দলের আর এক তারকা সদস্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তিনি পাশে থাকার জন্য অনুরোধ করেছেন বলে জানান তিনি। বলেন আমি উত্তরপ্রদেশের যোগীজিকে একটা সভা করতে বলেছি নন্দীগ্রামে। বাকি আমি আছি ঘরের ছেলে বাকিটা আমি দেখে নেব। বক্তব্য রাখতে গিয়ে পের একবার মমতার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। বলেন তিনি এর আগে বহুবার জয় শ্রী রাম ধ্বনির অবমাননা করেছেন। এরপর মঞ্চ থেকে সরস্বতী পুজোর ভুল মন্ত্র বলেন, আবার মঙ্গলবার তিনি মঞ্চ থেকে ভুল মন্ত্র বলেন। এইভাবে বারবার হিন্দুদের মূল্যবোধে আঘাত করছেন মমতা। আবার প্রধানমন্ত্রীকে বলছেন বহিরাগত। এই মানুষকে কী বাংলার মানুষ চায়? তা মানুষই জানাবে ভোটের দিন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

