বাংলায় বিজেপি এলে এক দফায় ভোট- বললেন দিলীপ ঘোষ

নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলায় বিজেপি এলে এক দফায় হবে নির্বাচন, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বর্তমানে রাজ্যে আট দফায় ভোট নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এমনকি বিজেপির অঙ্গুলিহেলনে এইরকম নির্বাচন সূচি তৈরি হয়েছে বলে অভি‌যোগ তুলেছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে ভোটমূখী রাজ্যে একটি রাজনৈতিক দলের নেতা এমন মন্তব্য কিভাবে করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

বালুরঘাটে প্রাক-নির্বাচন প্রচারে চা-চক্রে দিলীপ ঘোষ বলেন, বাংলায় বিজেপি এলে এক দফায় হবে ভোট। এটি আত্মসম্মানের বিষয়, এতে পিছু হটবে না বিজেপি। রাজ্যে রাজনৈতিক নেতাদের নিরপত্তার দায়িত্ব পুলিশ নেয়না, নেয় জওয়ানরা।

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে বিধানসবা ভোট হয়েছিল ৬ দফায়। এইবার, ২০২১ এর নির্বাচন শুধু আট দফাতেই নয়, এমনকি এক একটি জেলাকে একাধিক ভাগে ভাগ করে বিভিন্ন দিনে হবে ভোট। এই বিষয়ে রীতিমত ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো।  তিনি বলেছেন – কার সুবিধে করার জন্য এভাবে নির্বাচন সূচি করা হয়েছে তা বোঝা ‌যাচ্ছে। এবিষয়ে বামেদের তরফ থেকে সুজন চক্রবর্তি বলেন, তৃণমূল বিজেপি ছাড়া কিছু বোঝে না। কমিশন এই ৮ দফার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে দিলীপ বাবু এমন কথা বললেন কিভাবে তা বুঝতে পারছি না।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube