নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার বিকেলে পাঁচ রাজ্যের নির্বাচনি নির্ঘন্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এরফলে আবহওয়ার পারদ চড়ার সাথে সাথেই বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠেছে। চলতি বছরের শুরু থেকেই রাজ্যে রাজনৈতিক আবহ বেশ ঘন হয়ে রয়েছে। ২০২১ নির্বাচনকে সামনে রেখে সরকারপক্ষ ও বিরোধীপক্ষের প্রস্তুতি এখন তুঙ্গে। নিত্যদিন সভা ও মিছিলে পরিপূর্ণ বাংলার রাজনৈতিক পটভূমি। এরই মধ্যে ফের বিস্ফোরক ট্যুইট তৃণমূলের ভোট কৌশলি প্রশান্ত কিশোর।
বঙ্গে বিজেপি দুই অঙ্ক পেরোবে না, ভোটের দিনক্ষণ ঘোষণার পরই ট্যুইট করে জানালেন তিনি। শুক্রবার পিকে তার ট্যুইটে লেখেন, গণতন্ত্রের অন্যতম লড়াই এবার হবে পশ্চিমবঙ্গে। বাংলার মানুষও প্রস্তুত তাঁদের সঠিক সিদ্ধান্ত নিয়ে। এরপর তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে লেখেন ২ মে আপনারা আমার শেষ ট্যুইটের কথা মনে রাখবেন।
এর আগে গত বছর ডিসেম্বর মাসেও পিকে একই রকম একটি ট্যুইট করে বলেন, বঙ্গে বিজেপি যতই ঝাঁপিয়ে পড়ুক না কেন, তাদের আশানুরূপ ফল তাঁরা পাবেন না। বাংলার মানুষ জানে তারা কী চায়। বহিরাগতদের একেবারেই চায়না বাংলা। এআমার এই ট্যুইট সেভ করে রাখুন। আমার কথা যদি ঠিক না হয়, তবে আমি আমার পদ ছেড়ে দেব।
প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮ টি আসনে আসীন হয়ে রাজ্যের ক্ষমতা লাভের জন্য ঝাঁপিয়ে পড়ে গেরুয়া বাহিনী। এরপর ধীরে ধীরে রাজ্যে মূল বিরোধী দল হিসেবে সামনে আসে পদ্ম শিবীর। তবে সেই ধাক্কার পর সামলে উঠে নিজের জমি শক্ত করার জন্য বিজেপির ভোট কৌশলী প্রশান্ত কিশোরের শরণাপন্ন হয় তৃণমূল। তবে দলে এই প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়েই মতভেদ আছে প্রচুর।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

