নিউজটাইম ওয়েবডেস্ক : ইব্রাহিম, তৈমুরের পর আবারোও পুত্র সন্তানের বাবা হলেন সইফ আলি খান। মুম্বইয়ের ফ্রিজ ক্যান্ডি হাসপাতালে সোমবার সকালে কারিনার দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম হওয়ায় উচ্ছ্বসিত নেটিজেনরা। খুশির খবর সইফ-কারিনার ঘরে। ৪বছর আগে তৈমুরের নামকরণ নিয়ে বেশ সমালোচনার সম্মুখীন হতে হয়। এখন সইফ-কারিনার ২য় সন্তানের নামকরণ কি হবে, তা নিয়ে জল্পনা নেটিজেনদের অন্দরে। তৈমুরের জন্মের পর সইফের ইচ্ছে কি তবে পূর্ণ হতে চলেছে। চার বছর আগে তৈমুরের নামকরণের সময় কবির নাম অনুকরণে রাখার ইচ্ছে ছিল সইফের। তাহলে কি এখন সইফ-কারিনার ২য় সন্তানের নাম রাখবেন ‘ফয়েজ’। বিখ্যাত পাক কবি ফয়েজ আহমেদ ফয়েজ-এর নামের মতো রোমান্টিক নাম হোক তৈমুরের এমনটাই ইচ্ছে ছিল সইফের। তৈমুরের নাম সেই নামে না রাখলেও কারিনার ২য় সন্তানের নাম তাহলে কি ফয়েজই হতে চলেছে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

