মহারাষ্ট্রে ফের লকডাউন জারির বিষয়ে রাজ্যবাসীকে সজাগ করলেন উদ্ধব ঠাকরে

নিউজটাইম ওয়েবডেস্ক : ক্রমাগত বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। মহারাষ্ট্রে করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে ‌যাওয়ায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। এরকম পরিস্থিতি টানা ১৫ দিন চললে মহারাষ্ট্রে ফের লকডাউন জারি করা হবে বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। লকডাউন এড়াতে সবাইকে মাস্ক পড়ার কথা বলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই মরিয়া মহারাষ্ট্র।

যথাযথ কোভিড বিধি মানছেন কিনা সেটা আগামী ৮ থেকে ১৫ দিনেই স্পষ্ট হয়ে যাবে।পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কড়া হুশিয়ারি, আগামী ৮ থেকে ১৫ দিন যদি এভাবেই মহারাষ্ট্রের সব জেলা এবং শহরে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তাহলে ফের লকডাউন ঘোষণা করা হবে। ইতিমধ্যেই  জেলায় জেলায়  সংক্রমণের হার বেশি হলেই সেখানে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফে। অমরাবতী, আকোলা সহ অনেক জায়গায় লকডাউন ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube