নিউজটাইম ওয়েবডেস্ক : দ্য সাউন্ড অফ মিউজিকের ক্যাপ্টেন ভন হিসেবে পরিচিত ক্রিস্টোফার প্লামার প্রয়াত। ৮২ বছর বয়সে অস্কার পেয়েছিলেন প্লামার। ৯১বছর বয়সে প্রয়াত হলেন তিনি।জনপ্রিয় অভিনেতা প্লামার ৫০ বছর ধরে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন। শেষ সময় পাশে ছিলেন তাঁর স্ত্রী এলাইন টেলর। এরপর তাঁকে পার্শ্বচরিত্রে অভিনয় করতে বেশি দেখা যায় তাকে। ১৯৯৯ সালে ‘দ্য ইনসাইডার’, ২০০১ সালে ‘আ বিউটিফুল মাইন্ড’ তাঁর কেরিয়ারে উল্লেখ্য মাইলস্টোন। ২০০৯ সালে ‘দ্য লাস্ট স্টেশন’ ছবি করে অস্কারের জন্য মনোনীত হয়েছিল। শেষে ২০১২ সালে ‘বিগিনার্স’ ছবির জন্য অস্কার পেয়েছিলেন। ২০১১ সালে বলেছিলেন, ‘যে কোনও পেশায় অবসর মানে মৃত্যু। তাই আমি কাজ চালিয়ে যাব।’ করেছিলেনও তাই।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

