নিউজটাইম ওয়েবডেস্ক : ইতিমধ্যেই দেশজুড়ে করোনার টীকাকরন চালু হলেও আপাতত সাধারন মানুষ পাচ্ছেন না টীকা। সরকারের তরফে জানানো হয়েছিল সাধারন মানুষদের মধ্যে পঞ্চাশোর্ধ ও জটিল রোগে আক্রান্ত মানুষেরাই প্রথম পাবেন টীকা। গতকাল স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, আগামী মার্চ মাস থেকেই টীকা পাবেন পঞ্চাশোর্ধ ও জটিল রোগে আক্রান্ত মানুষেরা।
এদিন স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, পৃথিবীর ২২টি দেশ থেকে ভারতের কাছ থেকে করোনার টীকা চেয়েছে। এই ২২টি দেশের মধ্যে ১৫ টি দেশকে টীকা পাঠিয়েছে ভারত। এর মধ্যে ১ লাখ ৫৬ হাজার ডোজ পাঠানো হয়েছে সহায়তা অনুদান হিসাবে এবং ১০৫ লাখ ডোজ পাঠানো হয়েছে চুক্তির ভিত্তিতে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

