নিউজটাইম ওয়েবডেস্ক : হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেবেলপমেন্ট কর্পোরেশন বা হিডকো ও নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএর যৌথ উদ্যোগে শহরে এবার এক্সক্লুসিভ সাইকেল ট্র্যাক। নব কলকাতার অন্যতম প্রানকেন্দ্র অ্যাক্সিস মল ও সেন্ট্রাল মলের মধ্যে একটি রাস্তা তৈরি হবে উড়ালপুলের নীচ দিয়ে যা হবে শুধুমাত্র সাইকেল আরোহীদের জন্য। অন্য কোনো যান এই রাস্তা জিয়ে যাবে না।
পরিকল্পনা অনুযায়ী, এই সাইকেল জোনে থাকবে সাইকেল ট্র্যাক, স্ট্রীট ফুড প্লাজা, রিক্রিয়েশন জোন, থাকবে বসার জায়গা। এছাড়া এই এলাকা সাজানো হবে পাবলিক আর্ট ও গাছ দিয়ে। শহরের প্রাণকেন্দ্রে একটুকরো সবুজের ভাবনায় এই উদ্যোগ। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আমরা বর্তমানে শুধউই পরিকল্পনাটুকু করেছই। এরপর আর্কিটেক্ট ও টাউন প্ল্যানারদের মতামত নিতে হবে পেডেস্ট্রিয়ান প্লাজা কিভাবে সাজানো হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

