নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতায় ফের অঙ্গদান। শুক্রবার দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ৫৪ বছর বয়সি এক মহিলাকে ব্রেন ডেড ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতার পরিবার তাঁর অঙ্গদানে স্বীকৃত হন। ২০২১ এর এটিই শহরের প্রথম অঙ্গদানের প্রক্রিয়া।
কিছুদিন আগে ব্রেনস্টেম হ্যামারেজে আক্রান্ত হয়ে বেলঘরিয়ার সুদিপ্তা দত্ত ভর্তি হন হাসপাতালে। চিকিৎসকরা যথাসাধ চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারেননি তাঁকে। এরপরে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে রোগীর পরিবারকে অঙ্গদানের কথা বলা হলে তারা রাজী হন। সুদিপ্তার অঙ্গে তিনজন মানুষ তাঁদের জীবন ফিরে পাবেন। ইতিমধ্যেই তাঁর লিভার নিয়ে যাওয়া হয়েছে রাজধানী দিল্লিতে। সেখানে ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সাইন্সে চিকিৎসাধীন এক লিভার ফেইলইওরে আক্রান্ত রোগীর শরীরে প্রতিস্থাপিত হবে। এছাড়া তাঁর কিডনি নিয়ে যাওয়া হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে এখানে দু’জন রেনাল ফেইলইওরের রোগীর শরীরে প্রতিস্থাপিত হবে সুদিপ্তার কিডনি। এই বিষয়ে হাসপাতালের সুপারিটেন্ডেন্ট আরাফত ফয়জল জানান, রোগীর পরিবারের সিদ্ধআন্তে আমরা অত্যন্ত খুশি। প্রিয়জনকে হারানোর শোকের মধ্যেও যে তাঁরা এমন একটি ইতিবাচক সিদ্ধান্ত নিতে সক্ষম হচ্ছেন তাতে আমাদের আশার আলো আরও উজ্বল হচ্ছে। এর আগে শহরে শেষবার গত ৩০ নভেম্বর মেদিনীপুরের এক আদিবাসী মহিলার বমৃত্যুর পর অঙ্গদানের প্রক্রিয়া হয়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

