নিউজটাইম ওয়েবডেস্ক : গত ১০ বছরে একের পর এক উড়ালপুল বিতর্কে জড়িয়েছে মমতা ব্যানার্জির সরকার। পোস্তা থেকে মাঝেরহাট, একের পর এক উড়ালপুল ভেঙে পড়েছে গত কয়েকবছরে। সংরক্ষণের অভাব স্পষ্ট বাকি উড়ালপুলগুলির অনেকগুলিতে। এত বিতর্ক সত্ত্বেও ভোটের মুখে মমতা ব্যানার্জির ভরসা সেই উড়ালপুলেই।
গতকাল অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় এদিন বাজেট প্রকাশ করেন মমতা ব্যানার্জি। বাজেটে একাধিক নতুন উড়ালপুল ঘোষনার পাশাপাশি পুরোনোগুলির ভোলবদলেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেট। বাজেটে ঘোষণা করা হয়েছে, রুবি-কালিকাপুর উড়ালপুল তৈরি করা হবে। পথচারীদের জন্য তৈরি হবে স্কাইওয়াকও। মা উড়ালপুলের একটি নতুন শাখারও ঘোষণা করা হয়েছে। গুরুসদয় দত্ত রোড পর্যন্ত তৈরি করা হবে এই উড়ালপুল। খিদিরপুরের ৭৫ বছরের পুরোনো ব্রিজটির বদলে নতুন সেতু তৈরি করা হবে। ইএম বাইপাস এবং নিউ টাউনকেও যুক্ত করবে নতুন একটি উড়ালপুল। এই উড়ালপুলগুলি ছাড়াও আরও বেশ কয়েকটি উড়ালপুলের প্রস্তাব করা হয়েছে। ফিজিবিলিটি রিপোর্টের পর তৈরি করা হতে পারে উল্টোডাঙা থেকে পোস্তা বাজার, গড়িয়া থেকে যাদবপুর, পাইকপাড়া থেকে শিয়ালদহ স্টেশন, মাঝেরহাট থেকে টালিগঞ্জ পর্যন্ত ব্রিজ। সবমিলিয়ে আগামী অর্থবর্ষে ২,৪৭৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে উড়ালপুল ও ব্রিজের জন্য।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

